শনিবার, ০৪:০০ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১২১ বার পঠিত

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। আরও দুয়েকদিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৫ জুন) বৈঠক করে মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনকে আরও কয়েকদিন হাসপাতালে রেখে চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছে।

মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, বোর্ড বেগম খালেদা জিয়ার পরিস্থিতি পর্যালোচনা করছে। তার থরো চেক আপের (পুরো বডি) রেজাল্ট এসেছে। রেজাল্টে তেমন উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আজ আরও কয়েকটি টেস্ট করানোর কথা রয়েছে। পুরনো জটিলতাগুলো কোন পর্যায়ে আছে তা নির্ণয়েরজন্য বেশ কিছু পরীক্ষা করতে হচ্ছে বলে জানান এই চিকিৎসক।

গত বুধবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ভর্তি যেদিন হয়েছিলেন, ওদিনের তুলনায় উনার শারিরীর অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল আছে। বোর্ডের সদস্যরা সার্বক্ষণিক উনার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় যেসব চিকিৎসা দরকার হচ্ছে সেটা উনারা ব্যবস্থা করছেন টাইম-টু-টাইম উনার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে।’

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত সোমবার রাত দেড়টার দিকে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে ভর্তির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

জাহিদ হোসেন বলেন, ‘গত মঙ্গলবার রাতে চিকিৎসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের সদস্যরা সাবেক প্রধানমন্ত্রীকে দেখেন এবং স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে ব্যবস্থাপত্র দেন। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, বর্তমানে যে চিকিৎসা চলছে, সেটাই চলবে। নতুন কিছু ওষুধ তারা যোগ করেছেন।’

লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং দেশের বাইরের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকও অনলাইনে মেডিকেল বোর্ডের বৈঠকে যোগ দিয়েছিলেন বলে জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com