শুক্রবার, ০২:০৪ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর ওপর হামলা ‘কাপুরুষোচিত’: মির্জা ফখরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন চলাকালে মেয়র পদপ্রার্থী ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ওপর সন্ত্রাসী হামলাকে ‘কাপুরুষোচিত’ বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আবারও প্রমাণিত হলো বর্তমান অবৈধ সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়।

ফয়জুল করিমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সোমবার রাতে এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। তিনি হামলার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করে এর নিন্দা ও প্রতিবাদ জানান।

সোমবার দুপুরে সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলা হয়েছে। এতে তিনিসহ দলের বেশ কিছু নেতা-কর্মী আহত হয়েছেন। হামলার খবর ছড়িয়ে পড়লে দলের কয়েক শ নেতা-কর্মী বিক্ষোভ শুরু করেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নাকের ডগায় একজন ধর্মীয় নেতা ও মেয়র প্রার্থীর ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা কাপুরুষোচিত ও ন্যক্কারজনক। বর্বরোচিত এ হামলায় আবারও প্রমাণ হয়েছে আওয়ামী লীগ তাদের ছাড়া বিরোধী দলের কোনো প্রার্থীকেই সহ্য করতে পারে না। যেকোনো প্রক্রিয়ায় তাদেরই বিজয়ী হতে হবে।

হামলার এ ঘটনার জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। নির্বাচন কমিশনার মো. আহসান হাবীব খান সাংবাদিকদের সোমবার দুপুরে এ কথা জানান।

তবে মির্জা ফখরুল নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনও সরকারের হুকুমের বাইরে চলতে পারে না। বিরোধী দলহীন এ ধরনের একটি নির্বাচনও তারা আয়োজন করতে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেখানে একজন মেয়র প্রার্থী সরকারি দলের সন্ত্রাসীদের কর্তৃক হামলার শিকার হন, সেখানে সাধারণ ভোটারদের নিরাপত্তা কোথায়? এ ধরনের নির্বাচনী পরিবেশের জন্যই বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগের অধীনে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com