সোমবার, ০৭:১২ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আপস নয়: ফখরুল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৮১ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিষয়ে কোনো আপস নয়। সংলাপের ফাঁদে পা দেবে না বিএনপি।

রোববার বিকেলে গাজীপুর মহানগরীর টেকনগরপাড়া এলাকায় মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, নির্বাচনে ১০টি আসনেরও নিশ্চয়তা না থাকায় তত্ত্বাবধায়ক সরকারকে ডেড ইস্যু বলছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, জনগনকে সংগঠিত করে উত্তাল আন্দোলন সৃষ্টি করে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন আদায় করা হবে।

এসময় আন্দোলনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিবএর আগে দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন ঢাকা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম। গাজীপুর মহানগর বিএনপির আহবায়ক এম মঞ্জুরুল করিম রনির সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন শওকত হোসেন সরকার।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন- গাজীপুর জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলন, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, ডা. মাজহারুল আলম, হুমায়ূন কবির ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুরুজ আহমেদ।

সম্মেলনে মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com