বুধবার, ০৬:৩৪ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে দক্ষ কর্মী নিচ্ছে ইটালি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

দ্বিপাক্ষিক সমঝোতার আওতায় বাংলাদেশ থেকে অবকাঠামো, শিপবিল্ডিং ও সেবাখাতে দক্ষ কর্মী নেবে ইটালি। ইটালিতে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক আলোচনায় আরও কিছু বিষয়ের সাথে কর্মী নিয়োগের বিষয়টি উঠে আসে।

গতকাল ৭ জুন বুধবার রোমে অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্য়ায়ের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। উভয় দেশের দ্বিপাক্ষিক অভিবাসন ব্যবস্থার মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ইটালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের মহাসচিব রিকার্ডো গুয়ারিগলিয়া এই আলোচনায় নিজ নিজ দেশের নেতৃত্ব দেন। এই আলোচনায় উভয় পক্ষই ইটালিতে অবৈধ অভিবাসন মোকাবেলায় পদক্ষেপ নিতে সম্মত হয়েছে।

ইটালির প্রতিনিধিদল বর্তমানে ‘ফ্লুসি ডিক্রির’ আওতায় মৌসুমি ও অ-মৌসুমি কাজের জন্য কর্মীদের ৪৬ শতাংশের বেশি বাংলাদেশ থেকে ইটালিতে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে

রাজনৈতিক আলোচনায় বসার আগে দুই দেশের প্রতিধিনিধি বাংলাদেশ ও ইটালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে রাজনৈতিক পরামর্শ সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে সই করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com