শনিবার, ১২:২৯ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

বিএনপি নেতা চাঁদ আরো ৩ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে গ্রেফতার বিএনপির রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আরো তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে পাঁচ দিনের রিমান্ডে শেষে আবু সাঈদ চাঁদকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত নতুন করে আরো তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

রাজশাহী জেলা পুলিশের কোর্ট পরিদর্শক পরিমল কুমার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পাঁচ দিনের রিমান্ড শেষে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আবারো আদালতে আনা হয়। এরপর পুলিশের পক্ষ থেকে আরো ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আর প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার এই মামলা বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশের কাছে আছে। তারাই বিএনপি নেতা চাঁদকে জিজ্ঞাসাবাদ করবেন।

এর আগে গত ২৫ মে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত চাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

উল্লেখ্য, গত ১৯ মে জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন চাঁদ। পরে ২১ মে বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ২২ সেকেন্ডের ভাইরাল সেই ভিডিওতে আবু সাঈদ চাঁদকে বলতে শোনা যায়, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com