শনিবার, ১০:২১ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় বহিষ্কার হচ্ছেন বিএনপির ১৮ নেতা

staff reporter
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির বেশ কয়েকজন নেতা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে দলের নির্দেশনা অমান্য করে ১৮ নেতা নির্বাচনের মাঠে অনড় রয়েছেন। তাদের বহিষ্কার করা হবে বলে জানিয়েছে নগর বিএনপি।

ভোটে অংশ নেওয়া বিএনপি নেতারা হলেন- ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি বর্তমান কাউন্সিলর সৈয়দ হাবিবুর রহমান ফারুক, ৬ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, ৮ নম্বর ওয়ার্ডে নগর বিএনপির সদস্য সেলিম হাওলাদার, ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ও মহানগর যুবদলের সহ-সভাপতি সৈয়দ হুমায়ুন কবির লিংকু, ১৫ নম্বরে ওয়ার্ড বিএনপির সদস্য মো. ছিদ্দিকুর রহমান, ১৮ নম্বরে জেলা সেচ্ছাসেবকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ সাদি এবং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জিয়াউল হক, জেলা তাঁতী দলের সাবেক সভাপতি কাজী মো. শাহিন, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক ইসলাম, ১৯ নম্বরে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আমিনুল ইসলাম আমিন, ২২ নম্বরে মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন সামাদ শিল্পী, ২৪ নম্বরে নগর বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক কাউন্সিলর ফিরোজ আহমেদ, ২৬ নম্বরে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর ফরিদ আহমেদ।

এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিষেধ করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ দলের প্রতি আনুগত্য দেখিয়েছে। দলের সিদ্ধান্ত অমান্যকারীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তাদের বহিষ্কারের জন্য কেন্দ্রে তালিকা পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com