সোমবার, ০৫:১১ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

যেকোনো মূল্যে এই সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দিতে হবে : বরগুনায় আউয়াল মিন্টু

গোলাম কিবরিয়া বরগুনা :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১১৭ বার পঠিত

 

গোলাম কিবরিয়া বরগুনা :

বরগুনায় বিএনপির জনসমাবেশে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনেক নেতাকর্মী রক্ত দিয়েছেন। সারাদেশে আমাদের অনেক নেতাকর্মী প্রাণও দিয়েছেন। দলকে দমন নিপিড়ন করতে চেয়েছেন। আমাদের দলীয় লাখ লাখ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। তারপরও আমরা ধৈর্য ধারণ করেছি। এখন আর আমাদের ধৈর্য ধারণ করার সুযোগ নেই।
এসময় তিনি আরো বলেন, আমরা আন্দোলন করে ব্রিটিশদের কাছ থেকে দেশ স্বাধীন করেছি। পাকিস্তানীদের সঙ্গে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করার সময় হয়েছে। যেকোনো মূল্যে এই সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দিতে হবে। এসময় বিএনপির দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।
বিএনপি ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য বরগুনায় জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল চার টার সময় বরগুনা জেলা বিএনপি কার্যালয়ের প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
সমাবেশ উপলক্ষে জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতা শত শত নেতা কর্মী সমাবেশে অংশগ্রহণ করেন।
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, সহ শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা প্রমুখ।

মেইলে ছবি দেয়া আছে।

গোলাম কিবরিয়া।
বরগুনা জেলা প্রতিনিধি।
তারিখ : ২৬.৫.২০২৩ খ্রি:

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com