সোমবার, ০৪:২০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

নৌকা ছাড়া অন্য প্রার্থীকে এলাকাতে ঢুকতে দেওয়া হবে না : এমপি বাবুর হুশিয়ারী

এম আর কামাল
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৮৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌর সভার আসন্ন নির্বাচনে নৌকা ছাড়া অন্য প্রার্থীকে এলাকাতে ঢুকতে দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারী দিয়েছেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু। বৃহস্পতিবার (২৫ মে) রাতে আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া ঈদগাহ মাঠে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী সুন্দর আলীর উঠান বেঠকে এই কথা বলেন।
সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বক্তব্যের একটি ২৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়। সেখানে তিনি বলেন, নৌকার বাহিরের প্রার্থী তাদেও এলাকাতে ঢুকতে দেওয়া হবে না। পরে ঝাউগড়া কেন্দ্রের সকল ভোট দেওয়ার নির্দেশ দেন।
এদিকে এমপি বাবু একের পর এক নির্বাচন আচারণ বিধি ভঙ্গের বিষয়টি স্বতন্ত্র প্রার্থীরা হতাশ হয়ে পড়েছে। নির্বাচন কর্মকর্তা দেখেও না দেখার ভান করছেন। আর আগে উপজেলার মুকুন্দী এলাকায় স্বতন্ত্র ময়র প্রার্থী হাবিবুর রহমানের ভাতিজীর জামাতা ইকবালকে আওয়ামীলীগের মেয়র প্রার্থী সুন্দর আলীর ছেলে সৈকত হোসেন প্রকাশ্যে হুমকি দেয়। যা ২৯ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়।
আড়্ইাহাজার পৌরসভা নির্বাচন আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে। শুক্রবার ছিল প্রতীক বরাদ্ধ। এই পৌরসভার মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরা হলেন আওয়ামীলীগের নৌকা প্রতীকে সুন্দর আলী, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র হাবিবুর রহমানের (পানির জগ), পৌর সভা আওয়ামী লীগের সভাপতি বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র মেহের আলীর মোল্লার (নারিকেল গাছ)ও স্বতন্ত্র মামুন অর রশিদ (মোবাইল)।
এই ব্যাপারে রিটানিং কর্মকর্তা রবিউল আলম বলেন, কেউ লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

এম আর কামাল
নারায়ণগঞ্জ
তারিখ ঃ ২৬-০৫-২০২৩

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com