শনিবার, ১০:১৫ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

যুক্তরাষ্ট্র যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সেটা যথাযথ: বিএনপি

staff reporter
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

 

বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা দেবে না বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে জানিয়েছেন। এই বিবৃতিকে যথাযথ বলছে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, যুক্তরাষ্ট্র যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এটা যথাযথ করেছে। এই অবৈধ সরকার দেশে যে অবস্থা তৈরি করেছে তা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, ডিসি, এসপি সবাইকে বহাল রেখে আবারও একতরফা নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত করতে দেয়া হবে না। জনগণ ঐক্যবদ্ধভাবে এটি প্রতিরোধ করবে।

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কবির সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে এসে বৃহস্পতিবার সকালে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। সরকার সেখানে অশান্তি সৃষ্টি করছে। আমরা আশা করবো, সরকার সংঘাতের পথ পরিহার করে জনগণের সেন্টিমেন্ট বুঝে তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেবে।

বিএনপির উদ্দেশে দেয়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে ‘খবর আছে’ হুঁশিয়ারি দিয়েছেন এ বক্তব্যের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, আমাদের খবর না, খবর আছে আওয়ামী লীগের। কারণ জনগণ ফুঁসে উঠেছে। জনগণ এবার দিনের ভোট রাতে করতে দেবে না। জনগণের দাবি, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন।

তিনি বলেন, না হলে শুধু যুক্তরাষ্ট্র না, সকল দেশ বাংলাদেশকে বয়কট করবে। আমরা কি বিশ্বের কাছ থেকে একঘরে হয়ে থাকবো? তাই আমাদের প্রত্যাশা সরকারের শুভ বুদ্ধির উদয় হোক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com