সোমবার, ১২:৪২ পূর্বাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জমি জমা বিরোধ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে: মুখ্য সচিব যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে: মুখ্য সচিব গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন জমি জমা বিরোধ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন ডিগ্রিতে ভর্তি শুরু আজ, আবেদন করবেন যেভাবে

সীতাকুণ্ডে আগুন: ৬১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে, চলছে ডিএনএ সংগ্রহ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩০৮ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন ৬১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এই ডিপো থেকে আর কোনো বড় ধরনের বিপদ হওয়ার আশঙ্কা নেই।

এর আগে গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার পর রাসায়নিকের কনটেইনারে একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে। এ ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০০ জনেরও বেশি। আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের ৯ কর্মী।

এদিকে আগুন ও বিস্ফোরণে নিহত স্বজনদের শনাক্ত করতে দ্বিতীয় দিনের মতো ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। সিআইডির ডিএনএ নমুনা সংগ্রহ টিম চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের বুথে ডিএনএ নমুনা নিচ্ছে।

মঙ্গলবার সকালে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত একজনের পরিবার নমুনা দিতে এসেছে। গতকাল ২১ লাশের বিপরীতে ৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে সোমবার ২৬ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো শনাক্ত করা যায়নি ১৫টি লাশ। লাশগুলো মেডিক্যালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com