বুধবার, ০৬:৩৪ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

৮ মামলায় জামিন পেলেন ইমরান খান

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আট মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের একটি আদালত।
মঙ্গলবার ইমরান খানের আবেদনের শুনানি শেষে দেশটির ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত ৮ জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিন পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) একটি মামলায় ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও জামিন পান। এনএবি-এর একটি আদালত আগামী ৩১ মে পর্যন্ত বুশরা বিবির জামিন মঞ্জুর করেছেন।

ডনের প্রতিবেদনে বলা হয়, জুডিশিয়াল কমপ্লেক্সে সহিংসতা সংক্রান্ত আটটি মামলায় ইমরানকে জামিন দিয়েছেন ইসলামাবাদ এটিসি। ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত বিচারিক কমপ্লেক্সে সহিংসতা সংক্রান্ত আটটি মামলায় পিটিআই প্রধান ইমরান খানকে জামিন দেন।

পিটিআই প্রধানের আবেদনের শুনানির পর আদালত আগামী ৮ জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com