শনিবার, ০৯:১৯ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

ঢাকার দুই মহানগরে বিএনপির পদযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছে নেতা-কর্মীরা

staff reporter
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৩৬ বার পঠিত
file photo

 

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির পদযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার আড়াই টায় ধানমন্ডি বাংলাদেশ মেডিক্যাল কলেজের সামনে থেকে এ পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।

দক্ষিণের পদযাত্রা ধানমন্ডি বাংলাদেশ মেডিক্যাল থেকে শুরু হয়ে সাত মসজিদ রোড, রাইফেল স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সাইন্স ল্যাব, বাটা সিগন্যাল ও কাঁটাবন মসজিদের সামনে গিয়ে শেষ হবে। এ পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

ঢাকা উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রাটি গাবতলীর বাগবাড়ী আইএফআইসি ব্যাংকের সামনে শুরু হবে। এটি সেখান থেকে টেকনিক্যাল ও কল্যাণপুর বাসস্ট্যান্ড হয়ে শ্যামলী শিশুমেলার বাম পাশ দিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে দিয়ে ৬০ ফিট রাস্তা পর্যন্ত যাবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বেলা বাড়ার সাথে সাথে ধানমন্ডি এলাকায় ও এর আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে।

রাজধানীর বিভিন্ন ইউনিটির ছোট ছোট মিছিল আসতে থাকে। স্লোগানে-স্লোগানে মুখরিত হয়ে উঠছে জনসমাবেশ কেন্দ্র।

এ কর্মসূচিকে কেন্দ্র করে এ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশকে সতর্ক অবস্থায় দেখা যাচ্ছে।

উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোড শেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com