বুধবার, ০৬:১৭ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আমার ক্ষমতায় ফেরা রুখতে চেষ্টা করছেন সেনাপ্রধান : ইমরান খান

আল-জাজিরা
  • আপডেট টাইম : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১২৪ বার পঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান বলেছেন, পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাথে তার কোনো ‘সমস্যা’ নেই। তবে তিনি অভিযোগ করেছেন যে তার ক্ষমতায় ফেরা রুখতে চেষ্টা করছেন সেনাপ্রধান। আল জাজিরাকে তিনি একথা বলেন।

শনিবার আল জাজিরাকে দেয়া সাক্ষতকারে ইমরান খান বলেন, ‘তার সাথে আমার কোনো সমস্যা নেই। তবে তার মনে হচ্ছে আমার সাথে সমস্যা আছে।’

সামরিক স্থাপনায় ক্ষতি সাধনের সাথে জড়িত পিটিআইয়ের সমর্থকদের বিতর্কিত সেনা আইনে বিচার করার ঘোষণার প্রেক্ষাপটে ইমরান খান এই মন্তব্য করলেন।

ইমরান বলেন, ‘সেনাপ্রধানকে ক্ষুব্ধ করার মতো কিছু আমি করিনি। তবে তিনি কী কারণে আমার বিরুদ্ধে আছেন, তা আমি জানি না।’ তিনি অভিযোগ করেন, তাকে গ্রেফতার করতে জেনারেল মুনির নির্দেশ দিয়েছিলেন।

লাহোরে নিজ বাড়িতে সাক্ষাতকার প্রদানের সময় ৭০ বছর বয়স্ক ইমরান খান অভিযোগ করেন, তার দলের সাড়ে সাত হাজার সমর্থককে গ্রেফতার করা হয়েছে। তিনি তাকে গ্রেফতার করা হলে সমর্থকদের শান্তিপূর্ণ থাকার আহ্বানও জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার সহিংসতার উদাহরণকে ব্যবহার করে বিরোধী দলের কার্যক্রমের ওপর দমনপীড়ন চালাতে চাইছে।

তিনি বলেন, ‘দলের পুরো নেতৃত্বকে গ্রেফতার করা হয়েছে। আমার বিরুদ্ধে প্রায় ১৫০টি মামলা আছে। যেকোনো সময় আমাকে গ্রেফতার করা হতে পারে।’

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com