বুধবার, ০৫:৩৯ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আমিরে জামায়াতের ওপর হামলার নিন্দা জানিয়ে যা বললেন আফ্রিদি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১১৯ বার পঠিত

জামায়াতে ইসলামী পাকিস্তানের আমির সিরাজুল হকের গাড়িবহরকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এর তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ খান আফ্রিদি।

শনিবার এক টুইটবার্তা আফ্রিদি এ নিন্দা জানান। তিনি টুইটারে লেখেন, ‘জামায়াতে ইসলামী পাকিস্তানের আমির সিরাজুল হকের ওপর প্রাণনাশী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’

আফ্রিদি আরো লেখেন, ‘আল্লাহর শুকরিয়া যে সিরাজুল হক নিরাপদে আছেন। এ হামলায় যারা আহত হয়েছেন তাদের সুস্থতার জন্য দোয়া করছি।’

উল্লেখ্য, গত শুক্রবার সিরাজুল ইসলাম বেলুচিস্তানের ঝোবেতে একটি সমাবেশে যাওয়ার পথে এ হামলার শিকার হন। দলটির সাধারণ সম্পাদক আমির উল আজিম জানিয়েছিলেন, হামলায় আমিরের কোনো ক্ষতি হয়নি।

জামায়াতে ইসলামী তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানিয়েছিল, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। হামলাকারীকে হত্যা করা হয়েছে।

অপর এক টুইটে দলটি জানিয়েছে, এ আক্রমণে সাতজন কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

জামায়াতের একজন মুখপাত্র জানিয়েছেন, হামলায় বেশ কয়েকটি গাড়ি ধ্বংস হয়েছে।

পাকিস্তানজুড়ে সাম্প্রতিকালে রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে আক্রমণের ঘটনা বাড়ছে। শুক্রবারের এ ঘটনাটি তারই অংশ। দেশটির নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান পরিচালনা করছে।

সূত্র : দি নিউজ, ডেইলি জংগ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com