শনিবার, ০৮:২৭ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

কেন্দ্রীয় নেতাদের কারাফটক থেকে বার বার গ্রেফতার কারো জন্য মঙ্গলজনক নয় —- জামায়াত

staff reporter
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৪০ বার পঠিত

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভা ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বারবার কারা ফটক থেকে গ্রেফতারের তীব্র নিন্দা এবং কারাগারে আটক সকল নেতা কর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে নিম্নোক্ত প্রস্তাব গৃহীত হয়:-

“বাংলাদেশ জামায়াতে ইসলামী গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানকে গত বছর ১২ ডিসেম্বর তাঁর নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক এমপি জনাব শাহজাহান চৌধুরীকে দুই বছরেরও অধিক সময় ধরে কারাগারে আটক রাখা হয়েছে। উচ্চ আদালত থেকে জামিন লাভের পর মুক্তি লাভের পূর্ব মুহূর্তে বারবার তাদেরকে জেলগেট থেকে গ্রেফতার করা হচ্ছে।

উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে যে কেউ উচ্চ আদালত থেকে জামিন পেলে কারাগারে আটক থাকাবস্থায় তাকে অন্য মামলায় গ্রেফতার দেখানো যাবে না। কিন্তু সরকার জামায়াত নেতৃবৃন্দকে বারবার গ্রেফতার করে উচ্চ আদালতের নির্দেশকে অবজ্ঞা করছে। বিষয়টি উচ্চ আদালতের নজরে আনা সত্ত্বেও কোনো প্রতিকার হচ্ছে না। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন।

সরকার দেশের সংবিধান, আইনের শাসন ও ন্যায় বিচারকে তছনছ করে দিচ্ছে। এটি সরকারের চরম বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়। আদালতের নির্দেশ লঙ্ঘনের মাধ্যমে সরকার অব্যাহতভাবে আদালত অবমাননা করে দেশকে বিচারহীনতার দিকে নিয়ে যাচ্ছ। এটা কারও জন্য মঙ্গলজনক হবে না।

সকল হয়রানি ও বাড়াবাড়ি বন্ধ করে অবিলম্বে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান, নায়েব আমীর মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জনাব শাহজাহান চৌধুরীসহ সকল নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সরকারের প্রতি আহবান জানাচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com