বুধবার, ০৬:১১ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আখন্দ অসুস্থ, আফগানিস্তানের নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আবদুল কবির

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৩০ বার পঠিত

মৌলভি আবদুল কবিরকে আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছে। তালেবানের সর্বোচ্চ নেতা হায়বাতুল্লাহ আখুনজাদা বুধবার বিশেষ এক আদেশে এই নিয়োগ প্রদান করেছেন। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখন্দ অসুস্থ থাকায় তাকে এই নিয়োগ দেয়া হলো। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত আবদুল কবির তালেবানের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। খামা প্রেস নিউজ অ্যাজেন্সি এ খবর প্রকাশ করেছে।

তোলো নিউজের তথ্যে বলা হয়েছে, ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে আখন্দ ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি কী ধরনের অসুস্থতায় ভুগছেন, তা প্রকাশ করা না হলেও গোপন সূত্রের উদ্ধৃতি দিয়ে তোলো জানায়, তিনি হৃদরোগে ভুগছেন।

মৌলভি আবদুল করিব পূর্ব পাকতিয়া প্রদেশের জাদরান গোত্রের সদস্য। তিনি ১৯৯৬-২০০১ সময়ে পূর্ববর্তী প্রশাসেন নাঙ্গাহার প্রদশের গভর্নরের দায়িত্ব পালন করেছেন।

কাতারে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় তালেবানের সিনিয়র সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। তাদের আলোচনার ফলেই যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে দোহা চুক্তি হয়েছিল।

২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় ফিরে এলে মৌলভি কবিরকে আখন্দের অর্থনীতিবিষয়ক সহকারী এবং পরে তালেবানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী নিয়োগ করা হয়েছিল।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com