বুধবার, ০৫:৩৯ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভারত মহাসাগরে চীনা জাহাজডুবি, নিখোঁজ ৩৯ ক্রু : দ্রুত অনুসন্ধানের নির্দেশ শি জিনপিংয়ের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

 

ভারত মহাসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে গেছে চীনের একটি মাছ ধরার জাহাজ। এ ঘটনায় জাহাজের ৩৯জন ক্রু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে চীনের সরকারি গণমাধ্যমগুলো। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

চীনা গণমাধ্যম সিসিটিভি জানায়, মঙ্গলবার ভোরে এ জাহাজডুবির ঘটনাটি ঘটে। এ ঘটনায় চীনের ১৭, ইন্দোনেশিয়ার ১৭ এবং ফিলিপাইনের ৫ নাবিক নিখোঁজ রয়েছে। নিখোঁজদের কাউকেই এখনো খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় নিখোঁজদের দ্রুত অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য দুটি বাণিজ্যিক জাহাজ মোতায়েন করেছে চীন।

সিসিটিভি জানায়, পেংলাই জিংলু ফিশারি কোম্পানির মালিকাধীন জাহাজটি বেইজিং সময় মঙ্গলবার ভোররাতের আগে ডুবে যায়। নৌযানটি ৫ মে দক্ষিণ আফ্রিকার কেপটাউন ছেড়ে দক্ষিণ কোরিয়ার বুসানের দিকে যাচ্ছিল।

তবে ডুবে যাওয়ার সঠিক অবস্থান চিহ্নিত করা যায়নি বলে জানানো হয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হয় জাহাজডুবির ঘটনাটি ভারত মহাসাগরের কেন্দ্রস্থলে ঘটেছে যা দক্ষিণ এশিয়া এবং আরব উপদ্বীপ থেকে পূর্ব আফ্রিকা এবং পশ্চিম অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত।

বুধবার ফিলিপাইন কোস্ট গার্ড জানায়, যে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ম্যানিলায় চীনা দূতাবাসের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সাথে সমন্বয় করছে।

সংবাদমাধ্যম বলছে, চীন বিশ্বের বৃহত্তম গভীর সমুদ্রে মাছ ধরার বহর পরিচালনা করে বলে মনে করা হয়। চীনের রাষ্ট্রীয় সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এবং সহায়ক জাহাজের বিস্তৃত নেটওয়ার্কের অনেক জাহাজ একটানা কয়েক মাস বা এমনকি বছরজুড়ে সমুদ্রে অবস্থান করে।

অবশ্য নৌকা ডুবে যাওয়ার পেছনে কারণ কী হতে পারে তার কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে আবহাওয়া এবং উত্তাল সমুদ্র সাধারণত এই ধরনের ট্র্যাজেডির কারণ বলে মনে করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com