শনিবার, ১১:০৭ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে আল-আমিন একাদশের জয় ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

সরকার সবকিছুতে অবৈধ প্রফিট করতে চায়: ফখরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৫২ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকারের সমস্যা হলো তারা সবকিছুর মধ্যে অবৈধ প্রফিট করতে চায়। খাদ্যকে জিম্মি করে তারা অবৈধ প্রফিট করতে চায়, অবৈধভাবে মুনাফা করতে চায়।’

সরকারের কারসাজিতে চালের দাম ঊর্ধ্বমুখী দাবি করে ফখরুল বলেন, ‘এটা নতুন নয়, ১৯৭৪ সালে আওয়ামী লীগের সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে দুর্ভিক্ষ হয়েছিল, খাদ্য সংকটের কারণে নয়। একইভাবে এখন খাদ্যশস্য জিম্মি করে অন্যায়ভাবে দাম বাড়িয়ে কৃত্রিম সংকট তৈরি করে সরকার জনগণের ভোগান্তি সৃষ্টি করছে।’

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে রাজধানীর বৌদ্ধ মন্দির এলাকার হেলথ এইড ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে ছাত্রদল নেতা সাহাবুদ্দিন সিহাবের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘রিকশাচালকরা একটা কলা, একটা বনরুটি-পাউরুটি খায়, সেগুলোর দাম এখন ডাবল-তিন গুণ করা হয়েছে। সরকার এগুলোর দাম বাড়িয়ে দিয়েছে।’

প্রতিষ্ঠার পর থেকেই আওয়ামী লীগ সন্ত্রাসের মাধ্যমে তাদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়— এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘মানুষ যখন এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে, তখন ছাত্রলীগ অত্যন্ত পরিকল্পতভাবে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ভয়াবহ আক্রমণ ও হত্যার উদ্দেশে আহত করেছে। ৫০ জনের ওপরে নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। সাহাবুদ্দিন সিহাব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ আবারও আগামীতে তাদের মতো করে একটি নির্বাচন দিয়ে পার পেতে চাইছে। কিন্তু জনগণ সেটা হতে দেবে না। আন্দোলনের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দাবি আদায়ে করা হবে।’

এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com