মঙ্গলবার, ০৬:৫০ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

‌‌`বাংলাদেশের ভূখণ্ড থেকে চলে গেছে ঘূর্ণিঝড় মোখা’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১২৬ বার পঠিত

 

রোববার রাত ৮টায় আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান বলেছেন, ‘এটা আমাদের দেশ থেকে পুরোপুরি চলে গেছে। আমাদের ভূখণ্ডে এটার আর কোনো অস্তিত্ব নেই।’

কক্সবাজার সমুদ্র বন্দরের ওপর ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি বলেন, ‘ঝড়টা আর নেই, মানুষজন তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে।’

তবে ঝড় চলে গেলেও তার প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টি থাকবে বলে তিনি জানান। একই সাথে আগামী ২৪ ঘণ্টায় সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরতে আপাতত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবারের মধ্যে সব ধরনের সতর্ক সংকেত নামিয়ে আনা হবে বলে তিনি আশা করছেন।

আজিজুর রহমান জানিয়েছেন, ঝড়ের কারণে তারা যতদূর জানতে পারছেন, সেন্টমার্টিন, টেকনাফ ও কক্সবাজারে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা অবশ্য তারা আগেই ধারণা করে সতর্ক করে দিয়েছিলেন।

ঝড় চলে যাওয়ায় অতিবৃষ্টি বা ভূমিধসের সম্ভাবনাও নেই বলে তিনি জানান।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com