শনিবার, ০৬:২৩ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

সময়ের কন্ঠধ্বনি ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায় এবং নেতাকর্মীদের ‘গ্রেপ্তার ও হয়রানি’র প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

শনিবার (১৩ মে) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৯ থেকে ২৭ মে ঢাকা মহানগরসহ দেশে ২৮ জেলায় জন-সমাবেশ কর্মসূচি ঘোষণা দিয়েছে।

শনিবার ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এ সমাবেশে সভাপতিত্ব করেন।

কর্মসূচি ঘোষণায় মহাসচিব মির্জা ফখরুল বলেন, ১৯ মে (শুক্রবার) ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলা ও মহানগরে জন সমাবেশ। ২০ মে (শনিবার) ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগরে, ২৬ মে (রোববার) ঢাকা মহানগর উত্তরসহ ২০ জেলা ও মহানগরে এবং ২৭ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ১৫ জেলা ও মহানগরে শান্তিপূর্ণভাবে এ জনসমাবেশ পালন করবে নেতাকর্মীরা।

তার অভিযোগ উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকার সর্বগ্রাসী দুর্নীতি করছে। এর প্রতিবাদে এবং দশ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এসব জনসমাবেশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com