বুধবার, ০৪:৪০ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইমরানকে গ্রেফতার : পাকিস্তানব্যাপী নৈরাজ্যকে ‘কালো অধ্যায়’ বললেন সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৩১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:
পাকিস্তানের সেনাবাহিনী সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করার পর পাকিস্তানজুড়ে যে নৈরাজ্যকে ‘কালো অধ্যায়’ হিসেবে অভিহিত করেছে। দেশটির সেনাবাহিনী সাধারণত এমন মন্তব্য করে না।

এক বিবৃতিতে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) জানায়, ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরোর নির্দেশে ইসলামাবাদ হাই কোর্টের সামনে থেকে ইমরান খানকে গ্রেফতারের পর যা ঘটেছে সেটা ছিল সেনাবাহিনীকে টার্গেট করে ‘সুপরিকল্পিত’ একটি নীলনক্সা।

সামরিক বাহিনীর মিডিয়া উইং জানায়, ইমরান খানের গ্রেফতারের পর সেনাবাহিনীর সম্পত্তির ওপর সঙ্ঘবদ্ধ হামলা হয়েছে, সেনাবাহিনীবিরোধী স্লোগান দেয়া হয়েছে।

আইএসপিআর পিটিআই নেতাদের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে তাদের কর্মীদের উস্কানি দেয়া এবং সেইসাথে আবার সেনাবাহিনীর প্রশংসা করাকে ‘ভণ্ডামি’ হিসেবে অভিহিত করেন।

সামারিক বাহিনীর মিডিয়া উইং জানায়, একদল লোক ক্ষমতার লালসায় রাজনৈতিক পোশাক পরে দেশের নজিরবিহীন ক্ষতি করেছে। তারা এতটাই ক্ষতি করেছে যে পাকিস্তানের শত্রুরা পর্যন্ত তা করতে পারেনি।

এত বলা হয়, সেনাবাহিনী চরম ধৈর্য, সহিষ্ণুতা, সংযম প্রদর্শন করেছে। সেনাবাহিনী বিচক্ষণ জবাবে ষড়যন্ত্র ভণ্ডুল হয়ে গেছে।

আইএসপিআর আরো জানায়, পাকিস্তানকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে গ্রুপটি আইন-শৃঙ্খলা বাহিনীসহ সেনাবাহিনীর ওপর হামলা চালালে কঠোর বদলা নেয়া হবে।

এতে আরো বলা হয়, কাউকেই জনগণকে উস্কানি দিতে এবং আইনকে নিজের হাতে তুলে নিতে দেয়া হবে না।

পাকিস্তানে গত বছর ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই অস্থিরতা চলছে। ইমরান খানের কর্মীরা এস্টাবলিশমেন্ট ও সরকারের বিরুদ্ধে নজিরবিহীন প্রচারণা চালিয়ে যাচ্ছে।

গতকাল ইমরান খানকে আদালতে হাজির করা হয়। তাকে আট দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

সূত্র : জিও নিউজ, দি নিউজ ইন্টারন্যাশনাল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com