বুধবার, ০৪:৫২ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

গভীর রাতে গাজায় ইসরায়েলের বিমান-হামলা, নিহত ১২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১২২ বার পঠিত

গভীর রাতে গাজায় বিমান হামলা চালিয়েছে ইসলায়েলি বাহিনী। এতে ইসলামিক জিহাদ মুভমেন্টের তিন নেতা, তাদের স্ত্রী ও সন্তানসহ ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হন আরও অনেকে।

স্থানীয় সময় রাত দুটো (জিএমটি-র হিসাবে রাত এগারোটা) নাগাদ এই বিমান-হামলা হয়। ইসরায়েলের সেনার তরফ থেকে জানানো হয়েছে, তাদের জেট বিমানগুলি লক্ষ্যে আঘাত করেছে। ফিলিস্তিনের ইসলামিক জেহাদি মুভমেন্টের নেতাদের উপর আক্রমণ করতে চেয়েছে তারা।

গাজায় একটি আবাসিক এলাকায় এই আক্রমণ চালানো হয়। ইসলামিক জিহাদ মুভমেন্টের তরফ থেকে জানানো হয়েছে, বিমান হামলায় তাদের তিনজন নেতা নিহত হয়েছেন। তারা হলেন আল-ঘাননাম, খালিদ আল-বাহতিনি ও তারিক ইজ আল-দীন। এ সময় তাদের তাদের স্ত্রী ও সন্তানরাও নিহত হয়েছেন। সংবাদসংস্থা রয়টার্স একজন প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে জানিয়েছে, গাজায় একটি অ্যাপার্টমেন্টের সর্বোচ্চ তলায় বিস্ফোরণ হয়। আরেকটি বিস্ফোরণ হয়েছে রাফাহ শহরের দক্ষিণে।

ইসরায়েলের সেনা বলেছে, এই বিমান হামলার কোড নাম হলো অপারেশন শিল্ড অ্যান্ড অ্যারো। তিন ফিলিস্তিনি নেতাকে লক্ষ্য করে আক্রমণ করা হয়েছিল। কারণ, এই তিন নেতাই ইসরায়েলের উপর রকেট হামলার দায় স্বীকার করেছিলেন। এই রকেট হামলার পরেই ইসরায়েল গাজা ভূখণ্ডে হামলা চালায়।

সম্প্রতি ইরায়েলি কারাগারে অনশনের ৮৭ দিনের মাথায় মারা যান ফিলিস্তিনের খাদের আদনান। জবাবে ইসরায়েলের দিকে রকেট ছোড়ে ইসলামিক জিহাদ গোষ্ঠী। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে অঞ্চলটিতে। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com