বৃহস্পতিবার, ০৮:০২ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি

ভারতে সেতুর রেলিং ভেঙে বাস নদীতে, নিহত ১৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

আর্ন্তজাতিক ডেস্ক :
ভারতের মধ্যপ্রদেশের খারগোন জেলায় একটি যাত্রীবাহী বাস সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও ২৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, খারগোন জেলার ওন থানা এলাকায় সেতুর রেলিং ভেঙে বাসটি নদীতে পড়ে ১৫ জন নিহত হয়েছেন। ওই নদীটিতে পানি ছিল না।

খারগোনের সাব-ডিভিশনাল অফিসার (পুলিশ) রাকেশ মোহন শুক্লা জানিয়েছেন, ইন্দোরের দিকে যাওয়ার সময় যাত্রীবাহী এই বাসটি জেলা সদর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে ডোঙ্গারগাঁওয়ের কাছে বোরাদ নদীর ওপরে অবস্থিত সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে তিন শিশুসহ ১৫ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৬ জন নারী। আহত যাত্রীদের খারগোন জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর বাসের চালকের সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বাস চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েন এবং গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মধ্যপ্রদেশ সরকার মৃতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেয়ার কথা ঘোষণা করেছে।

এছাড়াও দুর্ঘটনায় যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রত্যেককে ৫০ হাজার রুপি এবং সামান্য আহতদের প্রত্যেককে ২৫ হাজার রুপি করে দেয়া হবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com