বুধবার, ০৩:৫৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আমাদের পাল্টা প্রথম আঘাতেই ঈসরাইল ধ্বংস হয়ে যাবে—প্রধানমন্ত্রী রায়িসির হুশিয়ারী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১২৭ বার পঠিত

‘ইরানের বিরুদ্ধে ইসরাইলের প্রথম ভুল হবে তার শেষ ভুল’

পার্স টুডে:

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল তার দেশে প্রথমবার যেকোনো ধরনের আগ্রাসন চালালে এটি হবে তার এ ধরনের শেষ ভুল। কারণ, ইরানের পাল্টা হামলায় পৃথিবীর বুকে টিকে থাকার সামর্থ্য ইসরাইলের থাকবে না।

সাম্প্রতিক সময়ে তেল আবিব একাধিকবার ইরানের পরমাণু স্থাপনার ওপর হামলা চালানোর হুমকি দিয়েছে। এমনকি ইসরাইলি কর্মকর্তারা একথাও বলেছেন যে, আমেরিকার সাহায্য ছাড়াই ইরানে হামলা চালাতে পারে তেল আবিব। প্রেসিডেন্ট রায়িসি দৃশ্যত সে হুমকির জবাব দিতে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি মঙ্গলবার লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, “ইহুদিবাদী সরকারের হুমকি একটি ব্যর্থ বাগাড়ম্বর যা বিশ্বের কেউ বিশ্বাস করে না। ইহুদিবাদী শত্রু যদি আমাদের বিরুদ্ধে সামান্যতম কোনো পদক্ষেপ নেয় তাহলে আমাদের প্রথম পাল্টা আঘাতে ইসরাইল ধ্বংস হয়ে যাবে।”

ইরানের প্রেসিডেন্ট বলেন, “ইসলামি প্রজাতন্ত্রের শক্তি এখন আর এ অঞ্চলের কারো কাছে অজানা নয়। ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের যেকোনো মূর্খ আচরণ হবে এটির শেষ পদক্ষেপ।” রায়িসি বলেন, “ইরানের পাল্টা হামলার প্রথম মুহূর্তটি সহ্য করাও ইসরাইলের পক্ষে সম্ভব হবে না।” ইহুদিবাদী ইসরাইল যে ইরানকে মোকাবিলা করার শক্তি রাখে না এটি তেল আবিব নিজে ভালো করে জানে বলে প্রেসিডেন্ট রায়িসি উল্লেখ করেন।#

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com