বুধবার, ০৩:৫৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

৮৭ দিন অনশনের পর মারা গেলেন ফিলিস্তিনি বন্দী আদনান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১২৩ বার পঠিত

আর্ন্তজাতিক ডেস্ক :
ইসরাইলি সহিংতার বিরুদ্ধে টানা ৮৭ দিনের অনশনের পর মার গেছেন ৪৫ বছর বয়সী ফিলিস্তিনি বন্দী খাদের আদনান।
ইসরাইলি দৈনিক ইয়াদিউত অহারোনোত জানিয়েছে, আজ (মঙ্গলবার) সকালে খাদের আদনানকে কারাকক্ষে অচেতন অবস্থায় পাওয়া যাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর প্রচার করে।

কোনো অভিযোগ গঠন বা বিচার ছাড়াই ফিলিস্তিনি বন্দীদের আটক রাখাসহ নানা অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তিনি প্রায় তিন মাস ধরে অনশন করছিলেন তিনি।

অনশনরত এই বন্দীর মুক্তির জন্য বারবার আবেদন জানানো হলেও ইসরাইলি কর্তৃপক্ষ তাকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল।

পশ্চিম তীরের জেনিনের বাসিন্দা খাদের আদনান ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামি জিহাদ’র সদস্য ছিলেন। এ কারণে এর আগেও অন্তত ১১ বার গ্রেফতার হয়েছেন তিনি।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, এবারও বিনা অভিযোগে তাকে আটক করে দখলদার ইসরাইল। এর প্রতিবাদ জানিয়ে টানা ৮৭ দিন খাদ্য গ্রহণে বিরত ছিলেন তিনি।

খাদের আদনানের সংগঠন ইসলামি জিহাদ বলেছে, আদনানের মৃত্যুর দায় পুরোপুরি ইসরাইলের।

ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে জিহাদ অব্যাহত থাকবে। খাদের আদনানের মতো মানুষেরা আছে বলেই আজও ফিলিস্তিনিদের স্বপ্ন বেঁচে আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com