শুক্রবার, ১০:২৮ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

বাঁচার দাবি আদায় ও ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতার বাইরে রাখতে শ্রমিক আন্দোলন জারি রাখতে হবে: ইনু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ মে, ২০২৩
  • ১৩১ বার পঠিত

মহান মে দিবস উপলক্ষ্যে আজ ১লা মে সোমবার ২০২৩ সকাল ১০ টায় নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্ত্বরে জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন শিল্প কলকারখানা-শিল্পাঞ্চল এবং গার্মেন্টস শ্রমিক জোট, পুস্তক বাঁধাই শ্রমিক জোট, বাংলাদেশ পরিবহন হকার্স জোট, নির্মাণ শ্রমিক জোট সহ বিভিন্ন ইউনিয়ন ও ক্রাফ ফেডারেশনের হাজার হাজার শ্রমিক যোগদান করেন। সমাবেশ শেষে শ্রমিকরা লাল পতাকা মিছিল করে নগরীর বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন, তোপখানা এলাকা প্রদক্ষিণ করে।
জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, বিশেষ অতিথি হিসাবে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বক্তব্য রাখেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রীনা এমপি, জাসদের সহ-সভাপতি মীর হোসাইন আখতার, নুরুল আখতার, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, বাংলাদেশ ছাত্রলীগ (ননী-মাসুদ) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর আন্তর্জাতিক সম্পাদক মনিরুল কবির মিলন, জাতীয় নির্মাণ শ্রমিক জোটের সাধারণ সম্পাদক পারুল মজুমদার, গার্মেন্টস শ্রমিক জোটের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পুস্তক বাঁধাই শ্রমিক জোটের সভাপতি মনির হোসেন, বাংলাদেশ পরিবহণ হকার্স জোটের সভাপতি মোহাম্মদ আলী, শ্রমিক নেতা শেখ শাহনাজ, শিরিন সিকদার প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা।

প্রধান অতিথির ভাষণে জনাব হাসানুল হক ইনু এমপি শ্রমিক-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যে কোনো পরিস্থিতিতে শ্রমিকদের নিজস্ব দাবি আদায় এবং ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতার বাইরে রাখার লড়াই জারি রাখতে হবে। তিনি বলেন, ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি শ্রমিক ঐক্যের শত্রু, নারী শ্রমিকের শত্রু, দেশের শত্রু। জনাব ইনু বাজার দরের সাথে মিলিয়ে শ্রমিকদের জন্য ন্যূনতম জাতীয় মজুরী ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। জনাব ইনু বলেন, ট্রেড ইউনিয়ন অধিকার শ্রমিকের অলংখনীয় মানবাধিকার। কোনো অজুহাতেই ট্রেড ইউনিয়ন অধিকার খর্ব করা যাবে না। তিনি শ্রমিক-কর্মচারীদের জন্য কলকারখানা ও শিল্পাঞ্চলে রেশনিং ব্যবস্থা চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি তার ভাষণে মহান মে দিবস উপলক্ষ্যে শ্রমিক-কর্মচারী-শ্রমজীবী-কর্মজীবী-মেহনতি মানুষদের শুভেচ্ছা জানিয়ে বলেন, শ্রমিক ঐক্য এবং ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনই শ্রমিক অধিকার প্রতিষ্ঠা ও রক্ষার একমাত্র পথ। তিনি বলেন, রাজনৈতিক ডামাডোলে শ্রমিকের দাবি যেন হারিয়ে না যায় তার জন্য শ্রমিকদের সজাগ থাকতে হবে। তিনি বলেন, উন্নয়নশীল দেশে, মধ্যম আয়ের দেশে শ্রমিকদের জন্য ২০ বা ২৩ হাজার টাকা ন্যূনতম মজুরি খুবই সামান্য বিষয়। তিনি ন্যূনতম জাতীয় মজুরির দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com