শনিবার, ০৪:১৩ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

ভারতকে ট্রানজিট দেওয়া দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে: চরমোনাই পীর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

 

চট্টগ্রাম-মোংলা সমুদ্রবন্দর দিয়ে ‘একতরফা ভারতমুখী‘ ট্রানজিট ও করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই’র পীর।

শুক্রবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ‘চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর দিয়ে একতরফা ভারতমুখী ট্রানজিট ও করিডোর প্রদান‘-এর সিদ্ধান্তে তিনি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। চরমোনাই পীর বিবৃতিতে এ চুক্তির তীব্র সমালোচনাও করেন।

দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের বিভিন্ন সীমান্তে একের পর এক বাংলাদেশি হত্যা করে লাশ উপহার দিচ্ছে বিএসএফ। জোরালো কোনও প্রতিবাদ পর্যন্ত বাংলাদেশ সরকার করেনি। এধরনের দুর্বল পররাষ্ট্র নীতির কারণে ভারত বাংলাদেশকে তোয়াক্কাই করছে না।’

‘আর আমাদের সরকার ভারতকে সবকিছু উজার করে দিচ্ছে বলে অভিযোগ করেন পীর চরমোনাই। তিনি বলেন, ‘এ যেন ভারতের প্রতি নিরঙ্কুশ ভালবাসার বহিঃপ্রকাশ। অবিলম্বে এ সর্বনাশা ট্রানজিট বাতিল করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com