বুধবার, ০৬:৩৫ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

একাধিক স্বাস্থ্যগুণ রয়েছে আমের খোসায়!

লাইফস্টাইল ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২৭০ বার পঠিত

গরমের সময় বাজারে বিভিন্ন রকমের ফল উঠলেও সবার আগে কিন্তু আমের দিকেই চোখ যায়। ছোটো, বড় সব বয়সের মানুষেরই অত্যন্ত পছন্দের ফল আম।

ফলটিতে নানা পুষ্টিগুণে ভরপুর। ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, প্রোটিন, ফাইবার, ফলিক অ্যাসিড, ভিটামিন বি ৬  এবং পটাশিয়াম সমৃদ্ধ ফলটি বিভিন্ন রোগ থেকে আমাদেরকে বাঁচতে সাহায্য করে।

শুধু আমই নয়, এর খোসাতেও রয়েছে একাধিক স্বাস্থ্যগুণ।

আসুন জেনে নেওয়া যাক, আমের খোসা স্বাস্থ্যের কী কী উপকার করে।

হার্ট ভাল রাখে: হৃদরোগ থেকে রক্ষা পেতে আমের খোসা দারুণ কার্যকরী একটি ফল। গবেষণায় অনুযায়ী, আমের খোসা ক্যারোটিনয়েড এবং ফেনোলিক্সের মতো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ।

এই অ্যান্টিঅক্সিডেন্ট যৌগগুলো শরীরকে ফ্রি র‍্যাডিক্যাল ক্ষতি থেকে রক্ষা করে। ফলে স্থূলতা কমায়, উচ্চ রক্তচাপ এবং ডিসলিপিডেমিয়া নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

ওজন কমায় : আমের খোসায় পেকটিন ফাইবারও পাওয়া। যা ওজন নিয়ন্ত্রণে দারুণ কাজ করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: আমের খোসায় রয়েছে ভিটামিন সি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি কতটা কার্যকরী, তা আমরা সবাই জানি।

ত্বক ও চুলের জন্য ভালো: আমের খোসা, বিশেষ করে পাকা আম ভিটামিন ই-তে পরিপূর্ণ। ত্বক ও চুল ভাল রাখতে এই ভিটামিন খুবই কার্যকর। ইউভি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে, ত্বকে বার্ধক্যের লক্ষণ এবং প্রদাহও দূর করে। এছাড়াও, আমের খোসা চুলের বৃদ্ধি এবং স্ক্যাল্প ভাল রাখতে অত্যন্ত সহায়ক।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে : আমের খোসায় রয়েছে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এতে অ্যান্টি-ডায়াবেটিক বৈশিষ্ট্যেও রয়েছে। যা শরীরে গ্লুকোজের মাত্রার আকস্মিক বৃদ্ধি রোধ করে এবং অগ্ন্যাশয়ের ক্ষতি থেকেও বাঁচায়। পাশাপাশি আম শরীরে ইনসুলিন উৎপাদনে সাহায্য করে, যার ফলে গ্লুকোজের মাত্রাও নিয়ন্ত্রিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com