বুধবার, ০৩:৫৯ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মোসাদসহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাকড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১১৯ বার পঠিত

আর্ন্তজাতিক ডেস্ক:
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ওয়েবসাইটসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইটে আবারও হামলা চালানো হয়েছে। ‘অ্যানোনিমাস সুদান’ নামের একটি হ্যাকার গ্রুপ এই সাইবার হামলার দায় স্বীকার করেছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন গোষ্ঠী দীর্ঘদিন ধরেই ইসরায়েলের অবকাঠামোতে সাইবার হামলা চালিয়ে আসছে। সাইবার হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি। তবে মোসাদের গোয়েন্দা তথ্য ফাঁস হয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলি সংবাদপত্র মা’আরিবের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে সাইবার হামলার শীর্ষে রয়েছে ইসরায়েলি সরকারের গোয়েন্দা সংস্থা মোসাদ ও সরকারি বীমা কোম্পানির ওয়েবসাইট। হ্যাকার গ্রুপটি সাইবার হামলা চালানোর হুমকি দিয়ে জানিয়েছে, এটি একটি বড় হামলার শুরু মাত্র।

‘অ্যানোনিমাস সুদান’ নামের একটি হ্যাকার গ্রুপ এই সাইবার হামলার দায় স্বীকার করেছে।

প্রসঙ্গত, এর আগেও ইসরায়েলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে দেশের ব্যাংক, বিদ্যুৎ কোম্পানি, বীমা, পোস্ট অফিস, স্বাস্থ্য, বেন গুরিয়ন বিমানবন্দর ও অধিকৃত অঞ্চলের অন্যান্য সংস্থা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com