বুধবার, ০৩:১৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

চার্লসের রাজ্যাভিষেকে হ্যারি বসবেন পিছনের সারিতে!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১২৮ বার পঠিত

ব্রিটিশ রাজপরিবারের পরবর্তী প্রজন্মের মধ্যে দূরত্ব মেটানোর অনেক চেষ্টা হয়েছে। কিন্তু সে চেষ্টায় যে ফল মেলেনি তা ফের পরিষ্কার হয়ে গেল। আগামী ৬ মে তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে রাজ পরিবারের সদস্যদের সাথে বসবেন না রাজকুমার হ্যারি। সেখান থেকে ১০টি সারি পিছনের আসনে দেখা যাবে তাকে। কেবল তাই নয়, বেশিক্ষণ বাবার রাজা হওয়ার অনুষ্ঠানে থাকবেনও না তিনি। এমনটাই দাবি রাজ পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তির।

প্রিন্স ডায়নার একসময়ের বাটলার ছিলেন পল বারেল। তিনি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় আশঙ্কা প্রকাশ করেছেন, সম্ভবত ওই অনুষ্ঠানে হ্যারির জন্য অপেক্ষা করে রয়েছে শীতল অভ্যর্থনা। তার কথায়, ‘খুব দ্রুত সবার মধ্যে মিলমিশ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি পুরোপুরি ভয় পাচ্ছি, হয়তো হ্যারি অত্যন্ত শীতল অভ্যর্থনাই পাবেন রাজ্যাভিষেকের অনুষ্ঠানে।’

সেইসাথে তার দাবি ডিউক অফ সাসেক্সও ওই অনুষ্ঠানে যাচ্ছেন কেবল নিজের মুখ দেখাতে! তিনি তার পরিবারের সাথে সময় কাটাতে আদৌ আগ্রহী নন। তার কথায়, ‘তার বাবা চান, দুই ছেলেই অনুষ্ঠানে থাকুক। তারা শপথগ্রহণের সাক্ষী থাকলে উনি খুব খুশি হবেন। কিন্তু হ্যারি সেভাবে অনুষ্ঠানের অংশ হতে আগ্রহী নন।’
সূত্র : সংবাদ প্রতিদিন

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com