সোমবার, ১১:৫১ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১৯৫ বার পঠিত

 

কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সোমবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে টেকনাফ পালখালী ইউনিয়নের চাকমারখুল ২১ নম্বর ক্যাম্পে এই অগ্নিকাণ্ড ঘটে।

ইতোমধ্যে ৩০টির বেশি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন রোহিঙ্গারা।

২১ নম্বর ক্যাম্পের বাসিন্দা কুদ্দুস জানান, ‘হঠাৎ দেখতে পাই একটি ঘরের ভেতর থেকে আগুন বের হচ্ছে। মূহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।’

বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান।

তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিসও কাজ করছে। আগুনের তীব্রতা বেশি। এই মূহূর্তে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। ইতোমধ্যে অনেক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আপাতত কিছু বলা যাচ্ছে না।’

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো: শামসুদৌজ্জা জানিয়েছেন, আগুনের উত্তাপ বেড়েই চলেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কক্সবাজার ও রামু থেকে ফায়ার সার্ভিসের আরো ৪টি ইউনিট রওয়ানা দিয়েছে।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com