বৃহস্পতিবার, ০৭:০৮ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি

বুরকিনা ফাসোয় সশস্ত্র হামলায় নিহত ৬০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:
আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে অস্ত্রধারীরা শুক্রবার (২১ এপ্রিল) এ হামলা চালায়। দেশটির ওয়াহিগৌয়া শহরের কাছের একটি এলাকায় এ ঘটনা ঘটে। ওয়াহিগৌয়ার কৌঁসুলি ল্যামিন কাবোরে রোববার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন। রয়টার্স

সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী সশস্ত্র বাহিনী অভিযান চালানোর পরও দেশটিতে সশস্ত্র হামলা থামছে না। খবরে বলা হয়েছে, যারা আক্রমণ করেছিল তারা সবাই বুরকিনা ফাসোর সামরিক বাহিনীর পোশাক পরিহিত ছিল। স্থানীয় পুলিশও বিষয়টি নিশ্চিত করেছে।

ল্যামিন কাবোরে জানিয়েছেন, বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় প্রদেশ ইয়াতেঙ্গা প্রদেশের ওয়াহিগৌয়ার নিকটবর্তী গ্রাম কার্মায় এ হামলার ঘটনা ঘটে। গ্রামটি প্রতিবেশী দেশ মালি সীমান্তে অবস্থিত। তিনি আরও জানিয়েছেন, এই এলাকায় আল কায়েদা এবং ইসলামিক স্টেটসের সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই আক্রমণ চালিয়ে থাকে।

এক বিবৃতিতে ল্যামিন কাবোরে জানিয়েছেন, হামলার কারণ এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ২০২২ সালের পর থেকেই দেশটিতে সাধারণ নাগরিকের ওপর হামলা বেড়ে গিয়েছে। এমনকি দেশটির সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী সশস্ত্র বাহিনী দেশজুড়ে ব্যাপক সন্ত্রসাবাদবিরোধী অভিযান চালানোর পরও এ ধরনের হামলা কমেনি। সরকার জানায়, গত ১৫ এপ্রিল বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলের কৌয়ায়হিহোর কাছে অজ্ঞাতানামা বন্দুকধারীদের অনুরূপ হামলায় ৪০ জন নিহত ও ৩৩ আহত হয়।

২০১২ সালে মালিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। এরপরে তা বুরকিনা ফাসো ও নাইজারে ছড়িয়ে পড়ে। এ সহিংসতায় হাজার হাজার লোক নিহত ও ২৫ লাখ বাস্তচ্যুত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com