বুধবার, ০৩:১৫ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর গাড়িতে আগুন, নিহত ৫ সেনাসদস্য

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলায় ভারতীয় সেনাবাহিনীর গাড়িতে আগুন লাগলে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আরো একজন জখম হয়েছেন এই ঘটনায়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেনান্ট কর্নেল দেবেন্দর আনন্দ একথা জানিয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, সম্ভবত ভাটা ধুরিয়ান এলাকায় আচমকাই প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়েছিল। আর তাতেই আগুন ধরে যায় সেনাবাহিনীর গাড়িতে। গাড়িটি ভিমবের গালি থেকে সাঙ্গিয়োটের দিকে যাচ্ছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দুপুর ৩টা নাগাদ ভারতীয় সেনাবাহিনীর একটা গাড়িতে আগুন ধরে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচজন সেনার মৃত্যু হয়েছে। একজন জখম হয়েছেন। সূ্ত্রের খবর, ১৩ সেক্টর রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডার দ্রুত ঘটনাস্থলে যান। পুঞ্চ থেকে ওই জায়গাটি প্রায় ৯০ কি.মি দূরে।

এদিকে গত বছর কাশ্মিরের কাছে কাটরাতে তীর্থযাত্রীবোঝাই একটা বাসে আচমকা আগুন ধরে যায়। ওই সময় চারজন তীর্থযাত্রীর মৃত্যু হয়। ২২ জন তীর্থযাত্রীর আহত হয়েছিল এই ঘটনায়। এরপর জম্মু অ্যান্ড কাশ্মির ফ্রিডম ফাইটার্সের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তাদের স্পেশাল স্কোয়াড এই আগুনের পেছনে ছিল। তারাই আইইডি ব্লাস্ট করেছিল।
সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com