বৃহস্পতিবার, ০১:১২ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
ঢাকা জেলার ধামরাই থানাধীন এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ সাহানুর (৩৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৩।
সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক ফারজানা হক বলেছেন, ” ঢাকা জেলার ধামরাই থানাধীন ধূলিভিটা এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী ১। মোঃ সাহানুর (৩৫), পিতা-বাবুল শেখ, সাং-বসন্তপুর, থানা-আমিনপুর, জেলা-পাবনা’কে গত ১৭/০৪/২০২৩ তারিখ ১৯১৫ ঘটিকায় গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।’

অধিনায়ক জানান, সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানায় ২০১৫ সালের ০১ টি মাদক মামলা রয়েছে। উক্ত মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০১৯ সালে তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। মামলার রায় ঘোষণার পর থেকেই ধৃত আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছে।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com