বুধবার, ০৪:৫১ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

পুলিশের নামে টাকা নিয়ে কারাগারে আ.লীগ নেতা !

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

সারোয়ার হোসেন ,কক্সবাজার:

কক্সবাজারে পদস্থ পুলিশ কর্মকর্তাদের নামে টাকা নেয়ার অভিযোগে আওয়ামী লীগ নেতা হাসান আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এ আদেশ দেয়।

দণ্ডিত হাসান আলী ঈদগাঁও উপজেলার ধর্মের ছড়া এলাকার মরহুম আলী হোসেনের ছেলে। তিনি সদ্য বিলুপ্ত ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের একটি একটি চিংড়ির ঘের নিয়ে সৃষ্ট বিরোধে থানা পুলিশের মাধ্যমে সমাধান করে দেয়ার আশ্বাসে ভুক্তভোগীদের থেকে বিভিন্ন দফায় তিন লাখ ৪২ হাজার টাকা গ্রহণ করেন হাসান আলী।

মামলার বাদী ও সাবেক ইউপি সদস্য ছৈয়দ আলম বলেন, চিংড়ি ঘের দখল করতে হলে এসপি, এএসপি ও ওসির জন্য টাকা লাগবে বলে এসব টাকা নেন হাসান আলী। কিন্তু পরে জানতে পারি, মিথ্যা কথা বলে ও পুলিশের নাম ভাঙিয়ে টাকাগুলো হাতিয়ে নেয়া হয়েছে। পরে গত ২৮ ফেব্রুয়ারী ঈদগাঁও থানায় একটি মামলা করা হয়, যার নম্বর হলো জি-আর ০৯/২১।

থানায় এজাহার রেকর্ড হওয়ার পর থেকে কিছু দিন পলাতক থাকার পর উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন নেন হাসান আলী। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com