সোমবার, ০১:০৯ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর শোক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১১২ বার পঠিত

ঢাকা ১২ এপ্রিল ২০২৩:

 

জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান, গণস্বাস্থ্য কেন্দ্র ও গণবিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

 

মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে জাফরুল্লাহ চৌধুরীর ইন্তেকালের সংবাদে শোকাহত মন্ত্রী ডা. জাফরুল্লাহ চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় মোঃ তাজুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধ ও দেশের চিকিৎসা সেবায় জাফরুল্লাহ চৌধুরীর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

 

এই মৃত্যুতে দেশবাসী একজন অনুকরণীয় আদর্শ এবং দেশপ্রেমিক ব্যক্তিকে হারালো বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী। এ সময় জাতীয় ওষুধ নীতি প্রণয়ন ও গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলে কম খরচে দরিদ্র মানুষের চিকিৎসা সেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবদানের কথা স্মরণ করেন মোঃ তাজুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com