সোমবার, ০১:০৮ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ডা: জাফরুল্লাহ চৌধুরী লাইফ সাপোর্টে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১১৬ বার পঠিত

ঢাকা প্রতিবেদক:

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। সোমবার (১০ এপ্রিল) দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলমের গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা: মামুন মোস্তাফীকে উদ্ধৃত করে বলা হয়, ‘আজ সকাল সাড়ে ১০টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। তিনি এখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন, তার শারীরিক অবস্থা উন্নতির জন্য চিকিৎসাসেবা চলছে।’

এর আগে গত বুধবার ডা: জাফরুল্লাহ চৌধুরীকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো সেখানেই চিকিৎসাধীন। রোববার (৯ এপ্রিল) তার চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। এর প্রধান সমন্বয়কারী অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী।

ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর রোগমুক্তি কামনায় গণ বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল
বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছে গণ বিশ্ববিদ্যালয় পরিবার।

সোমবার (১০ এপ্রিল) গণ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: আবুল হোসেন, গণ বিশ্ববিদ্যালয়ের পক্ষে দেশবাসীর কাছে গণমানুষের বন্ধু ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন এবং তিনি যেন দ্রুত সুস্থ্য হয়ে তার কর্মময় জীবনে ফিরে আসেন সেই কামনা করেন। গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদসহ বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ এতে উপস্থিত ছিলন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com