বুধবার, ০২:৩৫ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

তিউনিশিয়ার উপকূলে নৌকা ডুবিতে ২০ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১২৬ বার পঠিত
file photo

ঢাকা প্রতিবেদক:
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার পথে ২০ জন আফ্রিকান অভিবাসন প্রত্যাশি নৌকা ডুবিতে নিখোঁজ হয়েছেন।

শনিবার (৮ এপ্রিল) আফ্রিকার সাব-সাহারা অঞ্চল থেকে ইতালিতে যাওয়ার উদ্দেশে তিউনিশিয়ার উপকূলে এ নৌকা ‍ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ জন নিখোঁজ রয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে ওঠে এসেছে।

এ বিষয়ে স্ফ্যাক্স শহরে আদালতের মুখপাত্র ফাউজি মাসমৌদি বলেন, নৌকায় ৩৭ জন ছিলেন। তিউনিসিয়া উপকূল থেকে এটি ছেড়ে যায়। নৌকাডুবির পর ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, এএফপির হিসাব অনুযায়ী গত মার্চ থেকে এ ধরনের অন্তত ছয়টি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১০০ মানুষ নিখোঁজ হয়েছেন। আর এই প্রদেশ দুটির উপকূল থেকে ইতালির লাম্পেদোসা দ্বীপের দূরত্ব মাত্র ১৫০ কিলোমিটার।

অন্যদিকে, তিউনিসিয়ার কোস্টগার্ডের ভাষ্য গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ইউরোপে যাওয়ার পথে তারা ১ হাজার ৪০০–এর বেশি অভিবাসীকে আটক করেছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় পাঁচ গুণ বেশি।

এ বিষয়ে আল–জাজিরার খবরে বলা হয়েছে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শুক্রবার বলেছেন- তিউনিসিয়ায় আর্থিক স্থিতিশীলতা রক্ষা করা না গেলে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে শরণার্থীদের একটি বিশাল ঢেউ আসার শঙ্কা দেখা দিয়েছে। মেলোনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং অন্যান্য দেশকে তিউনিসিয়ার পতন এড়াতে দ্রুত সাহায্য করার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com