বৃহস্পতিবার, ০৫:৩৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

ইসরাইলকে আল আকসার পবিত্রতা রক্ষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান তুরস্কের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

আর্ন্তজাতিক ডেস্ক ঢাকা:

দখলদার ইসরাইলকে আল আকসার পবিত্রতা রক্ষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার এতিম-অস্বচ্ছলদের সাথে ইফতার শেষে এমন আহ্বান জানান তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ উকতাই।

তিনি বলেন, ইসরাইলি বাহিনী এখন অধিকৃত ফিলিস্তিনে হামলা জোরদার করেছে। তাদের তৎপরতা বন্ধের জন্য এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া উচিৎ।

উকতাই বলেন, তারা আকসা প্রাঙ্গণে যে হামলা চালিয়েছে, তা খুবই দুঃখজনক। এটা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল।

তিনি আরো বলেন, এ হামলায় শত শত ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের মধ্যে ছোট ছোট শিশুরাও রয়েছে।

এ সময় তাদের এ হামলায় আকসার পবিত্রতা ক্ষুণ্ণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তুর্কি ভাইস প্রেসিডেন্ট বলেন, আমরা বরাবরের মতোই ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের সাথে রয়েছি। তাদের অধিকার আদায়ের জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com