সোমবার, ১২:২০ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১২০ বার পঠিত

ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছে গণস্বাস্থ্য । শুক্রবার (৭ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু কর্তৃক গণসাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, গণমানু‌ষের বন্ধু ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর নিকট দোয়ার আহ্বান জানান, গণস্বাস্থ্য পরিবার, গণস্বাস্থ্য কেন্দ্র ও সহযোগী সংস্থা সমূহের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ‘।

বীর মুক্তিযোদ্ধা, গণমানু‌ষের বন্ধু ডা. জাফরুল্লাহ্ চৌধুরী গুরুতর অসুস্থ। উনার সুস্থতা কামনায় দোয়ার আহ্বান কর‌ছি। ডা. জাফরুল্লাহ চৌধুরী
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভূগছেন। গত কয়েকদিন থেকে তিনি বার্ধক্য জনিত রোগে আক্রান্ত। বর্তমানে তিনি ঢাকাস্থ ধানমন্ডি নগর হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছেন। তিনি গনস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক বি: জেনারেল ডা. মামুন মোস্তাফী (অব:) অধীনে চিকিৎসাধীন। আমাদের বিজ্ঞ চিকিৎসকসহ দেশের স্বনামধন্য চিকিৎসকবৃন্দ তাঁর চিকিৎসার দেখভাল করছেন। বাকীটা আল্লাহ ভরসা। এই মূহুর্তে সকলের দোয়া খুবই দরকার।
আজ শুক্রবার (৭ এপ্রিল) জুমার নামাজে দেশবাসীর নিকট আমরা দোয়া প্রার্থনা

করছি। নিশ্চয়ই আল্লাহ অতীতের মত এবারও আমাদের দোয়া শুনবেন। আমরা গণস্বাস্থ্য পরিবার শ্রদ্ধেয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর ( আমাদের বড় ভাইয়ের) দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করছি, আমিন।”

 

প্রেস বিজ্ঞপ্তি, ঢাকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com