বৃহস্পতিবার, ০৫:৩৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

আবারো আল-আকসা মসজিদে প্রবেশ করলো ইসরাইলি সৈন্যরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

আর্ন্তজাতিক ডেস্ক ঢাকা :

ইসরাইলি সৈন্যরা বুধবার রাতে আবারো অধিকৃত পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদে প্রবেশ করেছে। এর আগে রোজার মধ্যেই মুসুল্লিদের ওপর নৃশংসভাবে চড়াও মসজিদে প্রবেশ করেছিল তারা।

বুধবার প্রায় দুই হাজার মুসল্লি তারাবির নামাজ পড়ার সময় ইসরাইলি সৈন্যরা মসজিদের আঙিনায় ঢুকে পড়ে।

মুসুল্লিদের নামাজ ত্যাগ করে ছত্রভঙ্গ করে দেয়ার জন্য ইসরাইলি বাহিনী রাবার বুলেট, টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শী ফিরাস আল-দিবস মিডল ইস্ট আইকে বলেন।

তিনি জানান, সৈন্যরা লোকজনকে ধাওয়া করে, তাদের প্রহার করে।

তিনি বলেন, তারা একটি নতুন বাস্তবতা তৈরী করতে চায়। তারা আল-আকসা মসজিদকে ফিলিস্তিনি শূন্য করতে চায়। বিশেষ করে গতকাল যা হয়েছে, তা বিপর্যয়কর। সহিংসতার মাত্রা ভয়াবহ।

পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক এক স্বেচ্ছাসেবী মিডল ইস্ট আইকে বলেন, এক ঘণ্টার মধ্যে মসজিদটি প্রায় ফিলিস্তিনি-শূন্য করে ফেলা হয়।

জেরুসালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ৩৫০ জনেরও বেশি গ্রেফতার
জেরুসালেমের গুরুত্বপূর্ণ কেন্দ্র আল-আকসা মসজিদে সংঘর্ষের পর ইসরাইলি পুলিশ বুধবার ভোরে ৩৫০ জনেরও বেশি লোককে গ্রেফতার করেছে। বুধবার পুলিশের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।

এক বিবৃতিতে পুলিশ বলেছে, তারা অধিকৃত পূর্ব জেরুসালেমের ওল্ড সিটির আল-আকসা মসজিদের ভিতরে অবস্থান করা ৩৫০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করে সেখান থেকে সরিয়ে নিয়েছে। এসব লোক সেখানে ব্যারিকেড সৃষ্টি করে সহিংসতায় জড়িয়ে পড়েছিল।

তারা জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ‘মুখোশধারী ব্যক্তি, পাথর ও আতশবাজি নিক্ষেপকারী এবং মসজিদের পবিত্রতা নষ্ট করার সন্দেহভাজন ব্যক্তি’ অন্তর্ভূক্ত রয়েছে।

সূত্র : মিডল ইস্ট আই ও এএফপি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com