সোমবার, ১২:২০ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

কাল শুক্রবার থেকে পাওয়া যাবে বাসের অগ্রিম টিকিট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১২৩ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট শুক্রবার (৭ এপ্রিল) থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।
বুধবার (৫ এপ্রিল) অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাস মালিকরাই আগামী ৭ এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেওয়া শুরু করবেন। ওইদিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টারে টিকিট পাবেন যাত্রীরা। ১৬ এপ্রিল পর্যন্ত সময়ের অগ্রিম টিকিট দেওয়া হবে।

ভাড়ার বিষয়ে তিনি বলেন, বিআরটিএ’র নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। বাস মালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com