শুক্রবার, ০৯:২৫ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব

আড়াইহাজারে নিহত যুবদল নেতা মাহবুবের জানাজা অনুষ্ঠিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন যুবদলের প্রয়াত সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল আলমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ এপ্রিল) উপজেলার পাঁচরুখী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জানাজায় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জুয়েল ভূঁইয়া, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন, সদস্য সাদেকুর রহমান সাদেক, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব প্রমুখ।

জানাজার আগে দেওয়া বক্তব্যে নেতারা এ ঘটনায় বিচার দাবি এবং জড়িতদের এজন্য উপযুক্ত শাস্তি নিশ্চিত করার প্রতিজ্ঞা করেন।
এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালিবাড়ী বাজার সংলগ্ন এলাকা থেকে যুবদল নেতা মাহবুবুল আলমকে ধরে নিয়ে ঘরের দরজা বন্ধ করে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার ঘটনার সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জড়িত বলে দাবি করেছে বিএনপি। এদিকে এ ঘটনায় ইতোমধ্যে ৮ জনকে আটক করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com