বৃহস্পতিবার, ০৬:৫২ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি

কাশেম সোলেমানিকে গোপনে হত্যার সেই ”ওয়ারহেড-লেস মিসাইল” ভারতকে দিচ্ছে যুক্তরাষ্ট্র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

আর্ন্তজাতিক ডেস্ক , ঢাকা:
ইরানের জেনারেল কাশেম সোলেমানিকে হত্যা করতে আমেরিকা সেনাবাহিনী ব্যবহার করেছিল ‘গোপন অস্ত্র’। নাম ‘ম্যাকাব্রে হেলফায়ার আরএনএক্স’ ক্ষেপণাস্ত্র। সেই ‘ওয়ারহেড-লেস মিসাইল’ এবার ভারতীয় নৌবাহিনীকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

সেইসাথে আমেরিকা থেকে ভারতীয় নৌবাহিনী পাচ্ছে ডুবোজাহাজ বিধ্বংসী মার্ক-৫৪ টর্পেডো। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতীয় নৌবাহিনীকে শক্তিশালী করে তুলতে আমেরিকা থেকে ৩৭,৬০০ কোটি রুপির সামরিক সরঞ্জাম কেনার চুক্তি হয়েছে। তার মধ্যে রয়েছে ওই দুই মারণাস্ত্র। আমেরিকা থেকে এমএইচ ৬০ রোমিও হেলিকপ্টারে ব্যবহারযোগ্য ওই হেলফায়ার এবং মার্ক-৫৪ পেলে ভারতীয় নৌপ্রতিরক্ষা ব্যবস্থা মজবুত হবে বলে সরকারি সূত্রের খবর।

২০২২-এর অগস্টে আফগানিস্তানের কাবুলে আমেরিকার প্রিডেটর ড্রোন থেকে ছোড়া হেলফায়ার ছিন্নভিন্ন করে দিয়েছিল জাওয়াহিরিকে। ‘নিনজা বোমা’ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য হলো লক্ষ্যবস্তুকে টুকরো টুকরো করে ফেলবে, কিন্তু জোরালো কোনো বিস্ফোরণ হবে না। ক্ষতি হবে না ‘মূল লক্ষ্যের’ আশপাশের বাড়িঘর এবং মানুষজনের। জাওয়াহিরি, সোলেমানি ছাড়াও পশ্চিম এশিয়ায় আল কায়দার অন্যতম শীর্ষনেতা আবু আল-খায়ের আল-মাসরিকে হত্যা করতেও ধারালো ব্লেড-যুক্ত এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল পেন্টাগন। কয়েক মাস আগেই আমেরিকা থেকে প্রিডেটর ড্রোন কেনার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

আমেরিকার সংস্থা লকহিড মার্টিনের তৈরি রোমিও হেলিকপ্টার সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা শত্রু ডুবোজাহাজ চিহ্নিত এবং ধ্বংস করায় পারদর্শী। পাশাপাশি, শত্রু যুদ্ধজাহাজ ধ্বংস করা এবং সমুদ্রের বুকে নজরদারি, তল্লাশি এবং উদ্ধারকার্য চালাতেও অত্যন্ত দক্ষ এই কপ্টার। জমি বা বিমানবাহী যুদ্ধজাহাজের পাশাপাশি, অপেক্ষাকৃত ছোট ক্রুজার এবং ডেস্ট্রয়ার জাতীয় রণতরী থেকেও ওঠানামা করতে পারে রোমিও।

উল্লেখ্য, চার দশকের পুরনো ব্রিটিশ সি কিং হেলিকপ্টারের বদলে ২৪টি রোমিও কেনার বিষয়ে দু’বছর আগে সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। ২০২০ সাল থেকে ধাপে ধাপে ভারতীয় নৌবাহিনীর হাতে আসছে ওই কপ্টারগুলো।

মার্ক-৫৪ লাইটওয়েট টর্পেডোর পাশাপাশি, ভারতকে জাহাজ-বিধ্বংসী হারপুন ব্লক-টু ক্ষেপণাস্ত্রও বিক্রি করা হতে পারে বলে বছর কয়েক আগে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামানায় পেন্টাগনের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনা নৌবাহিনীর ‘তৎপরতা’ রুখতেই ওই পদক্ষেপ বলে সে সময় জানিয়েছিল আমেরিকা। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ভারত মহাসাগরে চীনা ডুবোজাহাজের মোকাবেলায় কার্যকরী ভূমিকা নিতে পারে রোমিও থেকে ব্যবহারযোগ্য মার্ক-৫৪।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com