শুক্রবার, ০৯:২৫ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব

নাজমুল হক মাসুমকে গ্রেফতার : আমান উল্লাহ আমান – আমিনুল হকের নিন্দা ও প্রতিবাদ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৪২ বার পঠিত

ঢাকা প্রতিবেদক :

ঢাকা মহানগর উত্তর হাতিরঝিল থানা বিএনপি’র আহবায়ক নাজমুল হক মাসুমকে সোমবার মধ্যরাতে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

এক বিবৃতিতে নেতারা বলেন, “সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেফতারের ধারাবাহিকতায় গতকাল রাতে হাতিরঝিল থানা বিএনপি’র আহবায়ক নাজমুল হক মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ।”

তারা বলেন .” মূলত: চলমান ভয়াবহ দু:শাসনের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠকে স্তব্ধ করতেই বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতার করছে অবৈধ সরকার, আর তারই শিকার হয়েছেন নাজমুল হক মাসুম। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি-জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য সরকারের সকল চক্রান্ত ও নীলনকশা রুখে দিতে বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীরা শত নির্যাতন, জুলুম ও কারান্তরীণের পরও বলীয়ান হয়ে চলমান নির্দয় দেশ শাসন ও বিরোধী নেতাকর্মীদের ওপর নিপীড়ণ-নির্যাতনের বিরুদ্ধে আরো প্রতিবাদী হয়ে উঠবে।”

দুই নেতা হাতিরঝিল থানা বিএনপি’র আহবায়ক নাজমুল হক মাসুমকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার বিরদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com