সোমবার, ১১:৩০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১১৪ বার পঠিত

ঢাকা, 5 এপ্রিল, ২০২৩ ইং, মঙ্গলবার:

রাজধানীর অন্যতম বড় মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী  মোঃ তাজুল ইসলাম।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে স্থানীয় সরকার মন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

মোঃ তাজুল ইসলাম এ হৃদয়বিদারক ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্তদের পাশে আছে উল্লেখ করে বলেন, এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীসহ সকলকে সরকার যথাযথ ক্ষতিপূরণ প্রদানে সচেষ্ট রয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ হতে এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও চিরস্থায়ী পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী।

এ সময় বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সবাইকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার সহযোগিতায় আমরা এ ক্ষতি কাটিয়ে উঠতে পারবো, ইনশাআল্লাহ। ভবিষ্যতে এ ধরনের অগ্নিকাণ্ড প্রতিরোধে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী।

এ সময় মোঃ তাজুল ইসলাম আগুন নিয়ন্ত্রণ ও অগ্নিকাণ্ডে হতাহতদের উদ্ধারে ঝুঁকিপূর্ণ দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ সাহায্যকারী সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com