শুক্রবার, ০৮:১৫ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব

প্রথম আলো ও বিএনপি একে অপরের পরিপূরক: ওবায়দুল কাদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রথম আলো ও বিএনপি একে অপরের পরিপূরক।

তিনি বলেন, ‘স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের অর্জন নিয়ে প্রশ্ন তোলা সাধারণ কোনো ভুল নয়, বরং এটি ফৌজদারি অপরাধ। প্রথম আলো ও বিএনপি একে অপরের পরিপূরক হয়ে কাজ করে, তাদের টার্গেট আগামী নির্বাচন।’

আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় সেতুমন্ত্রী এসব কথা বলেন।

প্রথম আলো দেশে নৈরাজ্যের চেষ্টায় অপসাংবাদিকতা করেছে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশনার দায় পত্রিকাটির সম্পাদক কোনোভাবেই এড়াতে পারেন না। অথচ ক্ষমা না চেয়ে চরম ঔদ্ধত্য দেখিয়েছে পত্রিকাটি। তরুণ প্রজন্মকে উসকানি দেওয়ার অপচেষ্টা করে যাচ্ছে।’

ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, ‘জনপ্রিয় সরকারকে হেও করার জন্য, বিশ্ব দরবারে বাংলাদেশকে ছোট করার জন্য, সরকারকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে প্রথম আলো। কিন্তু দেশের মানুষ তা সফল হতে দেবে না। কেউই আইনের ঊর্ধ্বে নন।’

শুক্রবার বিএনপির ইফতার মাহফিলে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘মিরপুরে ইফতারের আমন্ত্রণ জানিয়ে গণমাধ্যমকর্মীদের বেধড়ক পিটিয়েছে বিএনপি। নিজেরা মারামারি করে, আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়েছে। গণমাধ্যমের সঙ্গে আওয়ামী লীগের কোনো শত্রুতা নেই, কিন্তু প্রথম আলো আমাদের শত্রু ভাবে।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে আসবে না, হতেও দেবে না। কিন্তু স্পষ্ট করে বলে দিতে চাই, নির্বাচন ভণ্ডুল করতে আসলে আওয়ামী লীগ প্রস্তুত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com