বুধবার, ০১:২৩ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সুদানে স্বর্ণখনি ধসে ১৪ শ্রমিকের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

উত্তর সুদানে একটি সোনার খনি ধসে অন্তত ১৪ জন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার খনি কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

সুদানি মিনারেল রিসোর্স কোম্পানি এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার বিকেলে মিশরের সীমান্তের কাছে অবস্থিত জেবল আল-আহমার সোনার খনিকে ঘিরে থাকা একটি পাহাড়ি ঢাল ধসে পড়লে খনিতে এই মারাত্মক ধসের ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়, ধসে আরো ২০ শিশুশ্রমিক আহত হয় এবং তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সুদানের বার্তা সংস্থা এসইউএনএ-র বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করতে অনুসন্ধান অভিযান শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসইউএনএ জানায়, শ্রমিকরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে খনির কূপের ভেতর সোনার সন্ধান করছিলেন। ওই ভারী যন্ত্রপাতিই ধসের কারণ।

একটি নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তাসংস্থাটি জানায়, শ্রমিকরা খনির ভেতরের পানির নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকারী দল এখনো জীবিতদের সন্ধান করছে কিনা, তা স্পষ্ট নয়। মন্তব্যের জন্য এপি অনুরোধ করলে, সুদানের এই খনিজ সম্পদ কোম্পানির স্থানীয় মুখপাত্র সাড়া দেননি।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি জানিয়েছে, মৃতদের নিকটবর্তী শহর ওয়াদি হালফায় নিয়ে সেখান তাদের কবর দেয়া হয়।

সুদান একটি প্রধান স্বর্ণ উৎপাদক দেশ। এই দেশ জুড়ে ছড়িয়ে আছে বহু স্বর্ণখনি। নিরাপত্তা-মান এবং রক্ষণাবেক্ষণ দুর্বল হওয়ায় খনি-ধস সেখানে সাধারণ ঘটনা।

২০২১ সালে পশ্চিম কর্ডোফান প্রদেশে একটি পরিত্যক্ত সোনার খনি ধসে ৩১ জন নিহত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com