বুধবার, ১২:০৭ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ফেঁসেই গেলেন ট্রাম্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৪০ বার পঠিত

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য দেয়া ‘হাশ মানি’ মামলায় ফেঁসেই গেলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করেছে নিউইয়র্কের ম্যানহাটানের একটি আদালত।

গতকাল বৃহস্পতিবার ট্রাম্পের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে জানিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেন।

ট্রাম্পের বিরুদ্ধে হাশ মানি মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে, তার তদন্ত করেছেন ম্যানহাটান ডিসট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগ।

যদিও এর আগে এক বিবৃতিতে ট্রাম্প নিজেকে সম্পূর্ণরূপে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ‘এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ স্তরে রাজনৈতিক নিপীড়ন এবং নির্বাচনী হস্তক্ষেপ।’ যদিও ট্রাম্প তার দাবির বিষয়ে কোনো প্রমাণ দেননি।

এদিকে, মামলায় কী কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে খুব শিগগিরই একজন বিচারপতি বিষয়টিকে আমলে নেবেন এবং এরপর বিস্তারিত প্রকাশ করা হবে। তবে এ পর্যায়ে আঙুলের ছাপ এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সারার জন্য ট্রাম্পকে ম্যানহাটানের আদালতে আসতেই হবে।

ট্রাম্পের আইনজীবী সুসান নিচেলিস এবং জোফেস ট্যাকোপিনা বলেছেন, তারা উদ্যমের সঙ্গে এই মামলা লড়বেন। তবে ট্রাম্প কবে আত্মসমর্পণ করবেন তা এখনো জানা যায়নি।

এদিকে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থিতা নিশ্চিতের লড়াইয়ে রয়েছেন। এ অবস্থায় ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগ নির্বাচনকে প্রভাবিত করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ট্রাম্প অবশ্য আগেই জানিয়েছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ আনা হলেও তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com