বুধবার, ১২:৪২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

রাউজানে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৬০ বার পঠিত

চট্টগ্রামের রাউজানে জমি নিয়ে বিরোধের জেরে ‍দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজী বাচা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই এলাকার মো. রওশন (৩৭), মো. তারেক (৪১), আরিফ (৩৫), আলমগীর (৪০), রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের রাসেল (২৫), কৌহিনুর আকতার (৩৩), রুনা আকতার (৩১)। অন্যপক্ষের মো. হোসেন (৪৫), মো. হাসান (২৮), কুনসুমা আকতার (৩৫), মায়া আকতার (১২), খালেদা বেগম (৩৬)।

স্থানীয়রা জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র, লাঠিসোটা দিয়ে একপক্ষের সঙ্গে অন্যপক্ষের মারামারিতে ১২ জন আহত হন। উভয়পক্ষের আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাসেবা নেন। পরে থানায় অভিযোগ দায়ের করেন আহত আলমগীর পক্ষের লোকজন।

ঘটনায় আহত মোহাম্মদ আলমগীর বলেন, ‘বহিরাগত সন্ত্রাসী এনে প্রতিপক্ষের লোকজন আমাকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। আমি এই ঘটনার সুষ্টু বিচার চাই।’

অন্যপক্ষের মো. হাসান বলেন, ‘তারা আমার ঘরের সামনে এসে হামলা চালিয়েছে। আমাদের পক্ষের কয়েকজন আহত হয়েছেন।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। আমরা দ্রুত আইনি ব্যবস্থা নেব।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com